থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি স্কুলের ছাত্রী হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ১৭ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বিবিসি সূত্র থেকে জানা যায়, রোববার রাতে ওই ছাত্রী হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটে। ওই সময় বেশিরভাগ ছাত্রী ঘুমিয়ে ছিল। এদের বয়স ৫ থেকে ১৩ বছর।
তবে যারা জেগে ছিল তাদের কেউ কেউ ভবনটি থেকে বেরিয়ে যেতে পেরেছে। সূত্র বিবিসি বাংলা
স্থানীয় কর্মকর্তা সুত্র থেকে জানা যায়, পিটাক্বিআর্ট উইথায় স্কুলের ওই ছাত্রাবাসটিতে সেসময় মোট ৩৮ জন শিক্ষার্থী ছিল।
কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছিল পুলিশ সেটি তদন্ত করে দেখছে। ঘটনার পর দুইজন ছাত্রী নিখোঁজ রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: