রোহিঙ্গা সমস্যা সমাধানে সময় চেয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি।
রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর রাজধানী নে পি দোতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের নেতাকে দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের দিকে জোর দেয়ার আহ্বান জানান।
এর আগে গত সপ্তাহে মিয়ানমারের উপর থেকে বেশ কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার ও সামরিক প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় মূল নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: