মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এশিয়া সফর শুরু করেছেন— শুরুতেই এখন তিনি রয়েছেন ভিয়েতনামে।
এসময় দু'দেশের সম্পর্ক আরো জোরদার হওয়ায় ভিয়েতনাম সরকারের প্রশংসা করেন। পরে হ্যানয়ে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করে দেশটির ওপর থেকে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ওবামা।
প্রায় অর্ধশতক ধরে কমিউনিস্ট দেশটির ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
ওবামা এরপর সি-সেভেন সম্মেলনে যোগ দিতে বুধবার জাপান যাবেন। শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক বোমার আঘাতে ক্ষত বিক্ষত হিরোশিমা নগরী পরিদর্শন করবেন।
তবে বোমা ফেলার ওই ঘটনার জন্য জাপানের কাছে ক্ষমা চাইবেন না বলে জাপানের গণমাধ্যম এনএইচকেকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ওবামা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: