গ্রিস দেশটির ইদোমেনি ক্যাম্পে আটকে থাকা হাজার হাজার শরণার্থীদের সরিয়ে ফেলতে শুরু করেছে। ক্যাম্পটি গ্রিসের মেসিডোনিয়া লাগোয়া উত্তর সীমান্তে অবস্থিত।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে আটকে পড়া ওইসব শরণার্থীদের সুযোগ-সুবিধা দেয়ার লক্ষ্যে তাদের সরিয়ে ফেলা শুরু হয়।
এজন্য দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে তবে কর্তৃপক্ষ বলছে আশ্রয় প্রত্যাশী শরণার্থীদের ওপর কোন ধরনের চাপ প্রয়োগ করা হবেনা।
তবে ক্যাম্প ছেড়ে অন্যস্থানে যেতে অনিচ্ছুক সেখানে থাকা শরণার্থী প্রত্যাশীরা। তাদের আশঙ্কা সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে গ্রিস তাদের দেশ ছাড়া করবে।
গত ফেব্রুয়ারিতে গ্রিস মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে সেখানে আটকা রয়েছে ৮ হাজারের বেশি মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: