আন্তর্জাতিক

আবারো বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আবারো বিক্ষোভের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নে এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের হিস্পানিক অধ্যুষিত নিউ মেক্সিকোতে নির্বাচনী বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার নিউ মেক্সিকোর আলবুকার্ক কনভেনশন সেন্টারের বাইরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করে ট্রাম্প বিরোধীরা। তবে কিছু সময় পরে ট্রাম্প সমর্থকরা সেন্টারের বাইরে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এসময় সহিংসতায় জড়িয়ে পড়ে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা।

উদ্ভূত এ পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসলে তাদের লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে বেশ কয়েকজন আহত হয়। শুধু তাই নয়, কনভেনশন সেন্টারে ট্রাম্পের বর্ণবাদী বক্তব্য দেওয়ার সময় মাঝপথে বাধা দেয় বিরোধীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ