আন্তর্জাতিক

শপথ নিলেন মমতা

 মমতা
মমতা

দ্বিতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রথা ভেঙে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় তৃণমূল সরকারের এ শপথগ্রহণ অনুষ্ঠান। প্রায় ৩৫ হাজার মানুষের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠানকে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় শপথ আয়োজন বলে জানাচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

কলকাতার রেড রোডে জমজমাট শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে শপথ নিচ্ছেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভা। প্রথা ভেঙে রাজভবনের চৌহদ্দির বাইরে গিয়ে এবারই প্রথম রাজপথে শপথ নিয়ে নতুন নজীর তৈরি করলেন তিনি।

প্রায় ৩৫ হাজার মানুষের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠানকে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় শপথ আয়োজন বলে জানাচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

লালু প্রসাদ, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালসহ দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্ত্রীয় সরকারের প্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রতিনিধিরা।

ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যোগ দেন।

শুক্রবার মমতা ব্যানার্জি-সহ মোট ৪২ জন মন্ত্রী শপথ নেন। এদের মধ্যে পূর্ণমন্ত্রী ২৯ জন। মমতার এবারের মন্ত্রিসভায় সাতজন মুসলিম, একজন খ্রিস্টান ও চারজন আদিবাসী রয়েছেন।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী মমতার শপথ অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপিসহ রাজ্যের সব বিরোধী দল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দলগুলি।

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলাফলে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের ২৯৪টি আসনের ২১১টিতেই জিতে মমতার তৃণমূল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ