জি-সেভেন সম্মেলনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমায় পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন।
শুক্রবার বিকেলে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে পিস মেমোরিয়াল পার্কে যান।
এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং নীরবতা পালন করেন বারাক ওবামা।
পরে ওবামা বলেন, হিরোশিমার নিরব কান্না বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছে যে মানবতা কতোটা বিপন্ন ছিল। হিরোশিমার ওই বোমা হামলার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া কয়েকজনের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
হিরোশিমায় আনবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে, মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: