কৌশলগতভাবে গুরত্বপূর্ণ তুরস্ক সীমান্তবর্তী শহর সিরিয়ার আজাজ ও আল-সালামাহ শহরের দিকে ক্রমেই এগুচ্ছে আইএস জঙ্গিরা। আটকে আছে এক লাখেরও বেশি সিরিয় নাগরিক।
জঙ্গিরা আল সালমাহ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে কয়েক মাস আগেও তারা এই শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থান করছিলো।
এরইমধ্যে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস তাদের পরিচালিত হাসপাতালে থেকে কর্মচারি ও রোগীদের সরিয়ে ফেলেছে। তবে আল সালামহ শহরের অধিকাংশ বাসিন্দাদের কোথাও যাওয়ার উপায় নেই।
এদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরের মূল সড়ক কেটে দিয়েছে আইএস জঙ্গিরা। ফলে মারিয়া শহরে আটকে রয়েছে ১৫ হাজারের মতো বাসিন্দা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: