জঙ্গিগোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত ফাল্লুজা শহর পুনরুদ্ধারে এর চারপাশ ঘিরে ফেলেছে ইরাকি সেনা ও মিলিশিয়া বাহিনী। এরইমধ্যে তাদের কাছ থেকে কারমা শহর দখল করে নিয়েছে তারা।
তবে একেবারেই জনমানবহীন ভুতূড়ে শহরে পরিণত হয়েছে কারমা। যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানকার ভবন, দোকানপাটগুলো।
এদিকে, কারমার নিয়ন্ত্রণ নেয়ার পর রাজধানী বাগদাদ থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে ফাল্লুজার কাছে টহল দিচ্ছে এলিট ফোর্সের এক বড় অংশ। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরটির প্রান্ত থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে। তবে এখনো সেখানে আটকে আছে ৫০ হাজার মানুষ। ফাল্লুজাতে থাকা আইএস কমান্ডার মেহের আল-বিলওয়াইকে মার্কিন বিমান হামলার মাধ্যমে হত্যার পর এটি দখলের জন্য হামলার প্রস্তুতি নেয় ইরাক সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: