ভারতের মহারাষ্ট্রে সামরিক গোলাবারুদ গুদামে আগুনের ঘটনায় দুই কর্মকর্তাসহ ১৭ জন প্রতিরক্ষা নিরাপত্তা কোরের সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে নাগপুরের কাছে দেশটির বৃহত্তম সামরিক গোলাবারুদের ওই গুদামে আগুন লাগে। ঘটনার পরপরই আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।
দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী মানোহর পারিকর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: