আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি ফালুজা পুনর্দখলে ইরাকি সেনাবাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে তুমুল লড়াই চলছে জঙ্গিদের। সৈন্যরা ফালুজা শহরে ঢুকে পড়েছে।
হামলায় ৭৫ জঙ্গি নিহত হয়েছে। সৈন্যরা ফালুজার দক্ষিণাঞ্চলীয় নোয়াংনিয়া শহরতলী দিয়ে অগ্রসর হওয়ার সময় জঙ্গিরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। সেনাবাহিনী জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হলেও তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, শহরটিতে ৫০ হাজারের মতো বেসামরিক নাগরিক আটকা পড়েছে। খাবারের অভাবে অনেকেই মারা যাচ্ছে। আইএস জঙ্গিরা তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
গত আড়াই বছর ধরে ফালুজা আইএসের দখলে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: