ফ্রান্সে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরো-২০১৬’ ফুটবল টুর্নামেন্টে সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
ফ্রান্সের বেশ কয়েকটি ভেন্যুতে আগামী ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৬ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রীষ্মের মাসগুলিতে ইউরোপে বিপুল সংখ্যক পর্যটক আসায় তারা সন্ত্রাসী হামলার অন্যতম লক্ষ্য হতে পারে। মার্কিন নাগরিকদের জন্যও এইসময়ে ইউরোপে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, গত বছরের নভেম্বরে সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: