ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেস।
প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটির চেয়ারম্যান ল্যামার স্মিথ তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলিকে একটি চিঠি দিয়েছেন।
এই কংগ্রেস কমিটি ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর এ বিষয়ে তারা কি কি ব্যবস্থা নিয়েছে এ সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে। সুইফট সিস্টেমের তদারকিতে ফেডারেল রিজার্ভ কি করেছে— তা-ও জানতে চেয়েছে কমিটি।
এদিকে, রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলরেমসহ দেশটির ৩টি মানি এক্সচেঞ্জ কমিটির নিবন্ধন বাতিল করেছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিষ্ঠানটি বলছে, ব্যাংক ভিন্ন অন্যসব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ওই ৩ প্রতিষ্ঠান যেসব আইনের আওতায় পড়ে সেসব আইন তারা লঙ্ঘন করেছে।