পশ্চিম ও মধ্য ইউরোপে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় জার্মানি, ফ্রান্স, রোমানিয়া ও বেলজিয়ামে প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৭ জনের। এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।
বন্যায় শুধুমাত্র জার্মানিতেই মারা গেছেন ১১ জন। এছাড়া রোমানিয়ায় ২, বেলজিয়ামে ২ এবং ফ্রান্সে ২ জনের প্রাণহানি ঘটে। ভয়াবহ গৃহহারা হয়েছেন হাজার মানুষ এবং ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও।
এদিকে, গত তিন দশক পর সিন নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। শনিবার এই নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক শূন্য ৯ মিটার উঁচু দিয়ে বইছে।
বন্যার পানি বাড়তে থাকায় বন্ধ করে দেয়া হয়েছে ল্যুভর মিউজিয়ামসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। তবে বন্যার পানি কমে গেলে মধ্য ফ্রান্সের গ্রামগুলো থেকে আরো মৃতদেহ পাওয়ার আশংকা করছেন দেশটির পরিবেশমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: