রুশ বাহিনীর সহযোগিতায় রাক্কা প্রদেশে প্রবেশ করেছে সিরিয়ার সেনাবাহিনী। দু'পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে ৯ সেনা ও ২৬ আইএস জঙ্গি।
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস-এসওএইচআর এ খবর দিয়েছে।
সংস্থাটির প্রধান জানান, স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার বিমান হামলা চালানোর পর ক্ষমতাসীন আসাদ বাহিনী ও মস্কো প্রশিক্ষণপ্রাপ্ত মিলিশিয়া বাহিনী রাক্কায় প্রবেশ করতে সক্ষম হয়।
প্রদেশটি ২০১৪ সালে আইএস জঙ্গিদের দখলে যাওয়ার পর প্রথমবারের মতো সেখানে প্রবেশ করলো সরকারি বাহিনী।
এদিকে, অ্যাথরিয়া-তাকবা রোডে আইএস জঙ্গি ও সিরিয়া সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: