তুরস্কের ইস্তানবুলে পুলিশ সদস্য বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছে।
গাড়িটি ইস্তানবুলের ভেজনেসিলার শহরের উপর দিয়ে যাওয়ার সময় রিমোট কন্ট্রোল চালিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এতে আশেপাশের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সম্প্রতি কুর্দি বিচ্ছিন্নতাবাদীর ওপর তুরস্ক সরকারের দমন-পীড়ন এবং সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে তুরস্কে সহিংস হামলা বেড়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: