আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশে বুধবার ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিবিসি সূত্র মতে, মালুকুর উত্তরাঞ্চলীয় তারনাতে শহর থেকে ১২৪ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের ৫৮ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তবে এ ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার কর্মকর্তা ওয়াহু কুরনিয়াওয়ান জানিয়েছে।

এদিকে, শক্তিশালী এ ভূমিকম্পে প্রায় ১৮টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।তবে এতে হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি।

এ ভূমিকম্পের ফলে মালুকু প্রদেশের তারনাতে ও হলমাহেরা এবং উত্তর সুলাওয়েসি প্রদেশের বিটুঙ ও মানাদো শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো।

তিনি আরো বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সবচে কাছাকাছি জনবসতি বাটাঙ দুয়া সাব ডিস্ট্রিক্ট এলাকার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ