আন্তর্জাতিক

সাইবার হামলা নিয়ে মার্কিন ব্যাংকগুলোকে সতর্কবার্তা

সাইবার হামলা
সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের সাইবার সিকিউরিটি ব্যবস্থা পর্যালোচনা করতে পরামর্শ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্র মতে, ইউএস ফেডারেল ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনাল এক্সামিনেশন কাউন্সিল মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে।

সংস্থাটি বলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির নিয়ন্ত্রণ আর জালিয়াতি প্রতিরোধ, যাচাইকরণসহ তারবার্তা লেনদেনের পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করা।

গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে ভুয়া নির্দেশনা পাঠিয়ে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। যার বড় একটি অংশ ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়, আরেকটি অংশ নেয়া হয় শ্রীলঙ্কায়।

সেই প্রেক্ষাপটে দুই সপ্তাহে আগে মার্কিন ব্যাংকগুলোয় সম্ভাব্য সাইবার হামলার সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছিল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই।

সাইবার হামলাকারীদের কারিগরি তথ্য দিয়ে এফবিআই সতর্কবার্তায় বলা হয়, যে চক্রটি এ ধরণের কাজে জড়িত রয়েছে, তাদের নজরদারি বা হামলার লক্ষ্যবস্তুর মধ্যে এসব প্রতিষ্ঠান রয়েছে কি-না, সেটা জানতে ব্যাংকগুলোর কারিগরি নেটওয়ার্কে খুঁজে দেখার পরামর্শ দেয় হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক সাইবার হামলার ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোর জন্যও হুমকি হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা তথাকথিত সুইফট লেনদেন ব্যবস্থাটি ব্যবহার করে।

ফেব্রুয়ারিতে চুরির ঘটনাটি ঘটলেও, গত মার্চে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ চুরির বিষয়টি প্রকাশ করে। পরবর্তীতে ইকুয়েডর, ভিয়েতনাম আর ফিলিপাইনেরও একটি করে ব্যাংকে সাইবার হামলার তথ্য জানা যায়।

মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেমের নিরাপত্তা টিমের সাবেক সদস্য ড্যান গুইডো আশংকা প্রকাশ করে বলেন, হ্যাকার গ্রুপ এরকম আরো হামলা চালাতে পারে। কারণ সাইবার হামলার বিষযে দিনে দিনে তারা আরো গোছালো আর দক্ষ হয়ে উঠছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ