সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বেশ কয়েকটি বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহত হয়েছে আরো অনেকে।
সেখানে একটি হাসপাতাল লক্ষ্য করেও হামলা হয়েছে। এখনো নিশ্চিত নয় কারা এই হামলাগুলো চালিয়েছে।
তবে আলেপ্পোর ওই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুদিন ধরেই সরকারি বাহিনী সেখানে বিমান হামলা চালিয়ে আসছে।
এছাড়া, মঙ্গলবার এক ভাষণে প্রেসিডেন্ট আসাদ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার প্রতি ইঞ্চি জায়গা পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। সিরিয়ায় সংঘাত শুরুর পর গত পাঁচ বছরে নিহত হয়েছে আড়াই লাখ মানুষ। আর উদ্বাস্তু হয়েছে এক কোটির বেশি মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: