সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ভারতের প্রতিবেশি দেশ— যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার দেয়া এ ভাষণে, যারা রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদে মদদ দেয় তাদের প্রতি কঠোর বার্তা দেয়ার জন্য কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানান মোদি।
পাকিস্তানের নাম না উল্লেখ করে তিনি বলেন, ভারতের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত সন্ত্রাসের নানা নাম- যেমন লস্কর, তালেবান, আইএস। তবে তাদের আদর্শ অভিন্ন।
সন্ত্রাস দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোরদার নিরাপত্তা সম্পর্কের ওপরও গুরুত্ব আরোপ করেন মোদি।
২০০৮ সালের মুম্বাই হামলার সময় ভারতের পাশে থাকার জন্য কংগ্রেস সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: