ইসরায়েলের তেল আবিবে একটি জনপ্রিয় শপিং ও রেস্টুরেন্ট এলাকায় দুই ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছে।
ইসরায়েলি পুলিশ জানায়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রালয়ের খুব কাছেই সারোনা মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বন্দুকধারীরা ক্রেতা সেজে একটি রেস্টুরেন্টে যায় ও অতর্কিত গুলি চালাতে শুরু করে। বন্দুকধারীদের আটক করা হয়েছে। তারা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হেবরন শহরের কাছের একটি ফিলিস্তিনি গ্রামের বাসিন্দা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি একে ঠাণ্ডা মাথায় খুন বলে অভিহিত করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: