লিবিয়ায় আইএস জঙ্গিদের কাছ থেকে সিরত বন্দরনগরী আবারো দখলে নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাদের তীব্র ও মুহূর্মুহূ হামলায় পিছু হটেছে আইএস জঙ্গিরা।
হামলার মুখে এই জঙ্গি গোষ্ঠীর অনেক জ্যেষ্ঠ নেতাই দক্ষিণের মরুভূমির দিকে পালিয়ে গেছে।
তবে সিরত শহরের কেন্দ্রে অনেক জঙ্গিই এখনো আটকা পড়ে আছে। সরকারি বাহিনী আইএসের নিয়ন্ত্রণে থাকা নগরের কনফারেন্স সেন্টারটি লক্ষ্য করে আর্টিলারি ও বিমান হামলা চালায়।
এ হামলার জবাবে জঙ্গি স্নাইপাররা পাল্টা আক্রমণ চালায়। গত মাসে জাতিসংঘের নেতৃত্বে সরকারি বাহিনী সিরত বন্দরটির নিয়ন্ত্রণ নিতে এ অভিযান শুরু করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: