সিরিয়ায় রাজধানী দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত উপকণ্ঠ দারাইয়ায় বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী।
গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো সেখানে খাদ্য সরবরাহের কয়েক ঘণ্টার পরই এ হামলা চালানো হয়।
দারাইয়ার স্থানীয় কাউন্সিল জানিয়েছে, হেলিকপ্টার থেকে কমপক্ষে ২৮টি ব্যারেল বোমা ফেলা হয়—তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ২০১২ সাল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এই শহরতলি অবরোধ করে রাখে সরকারি বাহিনী। ফলে খাদ্য ও ঔষধ সংকটের কারণে অপুষ্টি ভুগতে থাকে সেখানকার বাসিন্দারা।
উদ্ভূত এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সিরিয়ার ১৫ টি অবরুদ্ধ এলাকায় জাতিসংঘকে খাদ্য সরবরাহের অনুমতি দেয় সিরিয় সরকার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: