আর্মেনিয়ায় অটোমান সাম্রাজ্যের শাসকদের নিধনযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ায় তুর্কি বংশোদ্ভূত জার্মানির ১১ এমপিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সম্প্রতি জার্মান পার্লামেন্টে ওই হত্যাযজ্ঞকে গণহত্যা স্বীকৃতি দিয়ে যে প্রস্তাব পাস হয়েছে তার পক্ষে এই এমপিরা ভোট দেন।
উদ্ভূত এ পরিস্থিতিতে ওই এমপিদের পুলিশ পাহারা দিচ্ছে। সেইসঙ্গে তাদেরকে তুরস্ক ভ্রমণে সতর্ক করা দেয়া হয়েছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঙ্কারা ভ্রমণে গেলে এমপিদের সেখানে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না তার সরকার। তুর্কি বংশোদ্ভূত এই জার্মান এমপিদের হত্যার হুমকি দিয়ে ইমেইলও পাঠিয়েছে অনেকে।
এমনকি খোদ তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান প্রশ্ন তুলছেন তারা কি ধরণের তুর্কি? প্রথম বিশ্বযুদ্ধে ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করে অটোম্যান তুরস্ক। তবে এ অভিযাগ বরাবরই অস্বীকার করে এসছে আঙ্কারা।