আন্তর্জাতিক

নৈশক্লাবে হামলায় জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা নেই মতিনের: ওবামা

ওবামা
ওবামা

আইএস দাবি করলেও ফ্লোরিডার অরল্যান্ডোর নৈশক্লাবে হামলাকারী ওমর মতিনের সঙ্গে জঙ্গিগোষ্ঠীটির সম্পৃক্ততা নেই বলেই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ হামলাকে দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যকলাপ বলেই উল্লেখ করেছেন ওবামা।

এদিকে ঘটনার তদন্তকারীরা রীতিমতো নিশ্চিত করেই জানিয়েছেন যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ওমর নিজেই ক্রমশ জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছিল।

গত শনিবারের ওই সশস্ত্র হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ও অস্ত্র ক্রয়-বিক্রয় নীতিমালা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারো যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অভিবাসন নীতিমালা পরিবর্তনের জোর দাবি তুলেছেন।

আর ট্রাম্পের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি দেশটিতে সহজে অস্ত্র ক্রয়ের যে নীতিমালা- এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ