ফ্রান্সের প্যারিসে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠি আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাগনানভিলে স্থানীয় সময় রাত নয়টার দিকে নিহত ওই পুলিশ কর্মকর্তা, তার স্ত্রী এবং সন্তানকে জিম্মি করে হামলাকারী ল্যারোসি আবালা। পরে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকেও হত্যা করে।
ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী, ২৫ বছর বয়সী ল্যারোসিকে পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট জিহাদি একটি গ্রুপের জড়িত থাকার জন্য ২০১৩ সালে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক সংবাদ সংস্থা ঘটনার দায় স্বীকার করেছে।।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: