যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে সমকামীদের ক্লাবে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হতে পারে হামলাকারী ওমর মতিনের স্ত্রীর বিরুদ্ধেও।
প্রসিকিউটররা বলেন, ওমর মতিনের স্ত্রী নূর সালমানের ব্যাপারে তদন্ত চলছে। ওই হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন বলে ধারণা করা হচ্ছে। তাই সমকামীদের ক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যায় সহযোগিতা ও হামলার বিষয়ে কর্তৃপক্ষকে আগেভাগে সতর্ক করতে ব্যর্থতার অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে।
ওই হত্যাকাণ্ড চালানোর আগে ওমর বেশ কিছু অস্ত্র কিনেছিলেন। এ সব অস্ত্র কেনাকাটার সময় নূর তার সঙ্গে ছিলেন বলেও মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: