ফ্রান্সে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যাকারী জঙ্গিগোষ্ঠী আইএসের নির্দেশ মেনে এ কাণ্ড বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি সূত্র মতে, প্যারিসে ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে হত্যা করে হামলাকারী ল্যারোসি আবালা। পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শিশুসন্তানকেও জিম্মি করে সে। পরে পুলিশ কর্মকর্তার স্ত্রীকেও হত্যা করে।
জানা গেছে, পুলিশের উদ্ধার অভিযানের সময় ল্যারোসি নিহত হন। ল্যারোসি আবালা নামে ওই হামলাকারী আইএস নেতা আবু বকর আল বাগদাদির অনুগত ছিলেন।
২৫ বছর বয়সী হামলাকারী ল্যারোসি আবালাকে ২০১৩ সালে জিহাদি একটি গ্রুপের সঙ্গে জড়িত থাকার দায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: