ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে সর্বশেষ বিজয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।
এর মাধ্যমে তিনি প্রাইমারির দীর্ঘ পথ পাড়ি দিয়ে চূড়ান্তভাবে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হলেন।
তিনি বার্ণি স্যান্ডার্সের বিরুদ্ধে মূলত প্রতীকী জয়লাভ করেন।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হবার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থনও নিশ্চিত করেন।
আগামী মাসে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতের প্রাথমিক ফলাফল অনুযায়ী, হিলারি ওয়াশিংটনে ৭৮.৭ শতাংশ ভোট পেয়েছেন। এ সময় প্রায় ৬৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়। সূত্র বাসস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: