ফুটবল দাঙ্গাকে কেন্দ্র করে ফ্রান্স আর রাশিয়ার সম্পর্কে অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
চল্লিশ জন রুশ ফুটবল সমর্থককে আটকে রাখার প্রতিবাদ জানাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে।
শনিবার ফ্রান্সের মার্সেই শহরে ইংল্যান্ড বনাম রাশিয়ার ফুটবল ম্যাচের আগে-পরে সংগঠিত দাঙ্গার জের ধরে এদের আটক করা হয়।
এদিকে, রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে, রুশ বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিলে তা দু'দেশের সম্পর্কের গুরুতর অবনতি ঘটাতে পারে। আর ইউরোপীয় ফুটবল সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, রুশ সমর্থকরা আবারো সহিংসতায় জড়ালে রাশিয়াকে ইউরো ২০১৬ থেকে বহিষ্কার করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: