চীনের আপত্তি উপেক্ষা করে ওয়াশিংটনে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজে তারা দুজনে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওবামা এসময় দালাই লামাকে চীনা কর্তৃপক্ষর সঙ্গে সরাসরি আলোচনার বসার ব্যপারে উৎসাহিত করেন।
তবে বুধবারের ওই বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, এক বিবৃতিতে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র এই বৈঠকের পরিকল্পনা করে তবে তা তিব্বতের স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি একটি ভুল সংকেত দিবে। একইসঙ্গে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক আস্থা ও বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করবে।
চীন থেকে দীর্ঘদিন ধরে নির্বাসিত দালাই লামাকে বিচ্ছন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে বেইজিং।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: