আন্তর্জাতিক

ইথিওপিয়ায় সাত মাসে ৪ শতাধিক নিহত

 ইথিওপিয়া
ইথিওপিয়া

ইথিওপিয়ায় গত নভেম্বর মাস থেকে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়নের ঘটনায় ৪ শতাধিক লোক নিহত হয়েছেন।

তবে সরকার তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। সূত্র বাসস।

যুক্তরাষ্ট্র ভিত্তিক এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, ‘২০১৫ সালের নভেম্বর মাস থেকে অরোমিয়া অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অঞ্চল থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

প্রত্যন্ত এলাকার কৃষিজমিতে রাজধানী সম্প্রসারণের পরিকল্পনা হাতে নেয়ায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

১২৫ বিক্ষোভকারী এবং সহিংসতায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে ‘নিষ্ঠুর দমনপীড়ন’ শীর্ষক এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকার এ বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে।

রাজধানী আদ্দিস আবাবার সীমানা অরোমিয়া অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা সরকার হাতে নেয়ায় সেখানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ১২ জানুয়ারি প্রকল্পটি স্থগিত করা হলেও কয়েক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এদিকে সরকারি মুখপাত্র গেটাচিউ রেদা প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বলেছে, এইচআরডব্লিউ খুবই সাদামাটাভাবে তাদের এ প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।

তবে তিনি বলেন, সরকার নিহত লোকজনের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে।

রেদা জানান, বেসরকারি সংস্থা ইথিওপিয়া মানবাধিকার পরিষদ সেখানে বিক্ষোভে ১০৩ জনের নিহত হওয়ার কথা জানায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ