কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অরল্যান্ডোতে নাইট ক্লাবে হামলার চার দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার নিহতদের স্মরণানুষ্ঠানে ওবামা এ কথা বলেন।
তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্ক চলছে তা শেষ হতে হবে। দেশে ও বিদেশে সমকামীদের অধিকার রক্ষায় গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট ওবামা।
এ সময় স্মরণানুষ্ঠানে আসা হতাহতের পরিবার ও বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাত করে তাদের সান্ত্বনা দেন তিনি।
এ শোকসভায় যোগ দেন শত শত মানুষ। গত রোববার ওরল্যান্ডোয় সমকামীদের নাইট ক্লাবে এক বন্দুকধারীর হামলায় নিহত হন ৪৯ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: