যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাকবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে ডেমোক্রেটিক দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে সহযোগিতার অঙ্গীকার করেছেন ডেমোক্রেটিক দলীয় অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।
বৃহস্পতিবার অনলাইনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
তবে স্যান্ডার্স এখনই ডেমোক্রেটিক দলীয় মনোনয়নের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী ৫ মাসে তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত করা।
পাশাপাশি দলকে রূপান্তরের ব্যাপারে হিলারি ক্লিনটনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন বলে জানান ভারমন্টের সিনেটর স্যান্ডার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: