ভারতের গুজরাটের গুলবার্গ সোসাইটি গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত ২৪ জনের মধ্যে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় দেয়।
দোষী সাব্যস্ত হওয়া অন্যদের মধ্যে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকী ১২ জনকে দেওয়া হয়েছে ৭ বছর করে কারাদণ্ড। আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় ঘোষণার সময় ওই ঘটনাকে সভ্য সমাজের ইতিহাসে অন্ধকারতম দিন বলে আখ্যায়িত করেন।
তবে দোষী সাব্যস্ত ২৪ জনেরই মৃত্যুদণ্ড চেয়েছিলেন আইনজীবীরা।
২০০২ সালে গুজরাটের গোধরায় একটি এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে ৫৯ জন্য হিন্দু তীর্থযাত্রীকে পুড়িয়ে মারার জেরে গুলবার্গ সোসাইটি আক্রান্ত হয়। মুসলমানদের ওই আবাসস্থলে হামলায় নিহত হন ৬৯ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: