আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এমপি হত্যা: আদালতে তোলা হবে মায়ারকে

জো কক্স
জো কক্স

যুক্তরাজ্যে এমপি জো কক্স হত্যাকাণ্ডে টমাস মায়ারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে— শনিবার তাকে আদালতে নেয়া হবে।

গত বৃহস্পতিবার বিরোধী লেবারপার্টির এমপি জো কক্সকে (৪১) উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। সেটাই তার নিজ নির্বাচনী এলাকা। সেদিনই মেয়ারকে হত্যাকাণ্ডস্থলের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বার্স্টল গ্রামের ইয়র্কশায়ার এলাকার বাসিন্দা।

এমপি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিক ওয়ালেন এক ব্রিফিংয়ে জানান, মেয়ারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মেয়ারের ভাই সান পত্রিকাকে বলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং একসময় মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্ট থাকার কথা বলেছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন ‘দ্য সাউদার্ন পভার্টি ল সেন্টার’।

সংগঠনটি জানিয়েছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে সে অনুযায়ী এ ইঙ্গিত পাওয়া যায় হামলাকারী নব্য-নাৎসি সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্সের (এনএ)’ দীর্ঘদিনের একনিষ্ঠ সমর্থক ছিলেন।

দ্য গার্ডিয়ান পত্রিকা স্থানীয় পুলিশের বরাতে এর আগেই বলেছে, হামলার সময় আক্রমণকারী ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করছিলেন। তবে ব্রিটেন ফার্স্ট নামে কট্টর ডানপন্থী দলটি এ হামলার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছে।

যুক্তরাজ্যে শোক: নিহত এমপি জো কক্সের প্রতি শোক জানিয়ে ব্রিটিশ পার্লামেন্ট, লন্ডনে রানি এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের পতাকা অর্ধনমিত রাখা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ