বেলজিয়ামের ব্রাসেলসে নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির বিচার বিভাগ।
এই তিনজেনর বিরুদ্ধে হত্যা, হত্যা পরিকল্পনা ও ত্রাসসৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর ৯ জনের বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়া তাদের মুক্তি দেয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার, সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র চলছে-গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে ব্রাসেলস ও এর আশপাশের এলাকায় অভিযান চালায় দেশটির পুলিশ।
শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলা এই অভিযানে ৪০ জনকে জিজ্ঞাসাবদ শেষে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: