মেক্সিকোতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন জন নিহত ও কমপক্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।
দেশটির দক্ষিণাঞ্চলের একটি শহরে স্থানীয় সময় রোববার সরকারি শিক্ষাব্যবস্থার সংস্কার ও দুই শিক্ষকনেতাকে আটক করার প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।
সূত্র বিবিসি।
দেশটির ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে দ্য ন্যাশনাল অ্যাডুকেশন ওয়ার্কার্স কো–অরডিনেটর (সিএনটিই) ব্যানারের শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে। এ সময় বিক্ষোভরত শিক্ষকেরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগান। তবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলছে, সংঘর্ষে ২১ পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: