যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশেয়ারে উগ্রপন্থীর হামলায় নিহত লেবার পার্টির এমপি জো কক্সের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা।
বিশেষ এ অধিবেশনে স্পিকার জন বারকাউয়ের নেতৃত্বে এ শ্রদ্ধা জানায় হাউস অব কমন্সের সদস্যরা।
স্পিকার বলেন, এ ধরণের হৃদয় বিদারক ঘটনায় হাউস অব কমন্স জড়ো হয়েছে কিন্তু একই সঙ্গে তারা নিজেদের মধ্যে সংহতি প্রকাশ করেছে।
এরপর লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, পুরো সমাজ সবচেয়ে ভালো একজন ব্যক্তিতে হারিয়েছেন।
এছাড়াও শোক বার্তায় কক্সকে মানবতাবাদী বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ সময় পার্লামেন্টের পাবলিক গ্যালারিতে উপস্থিত ছিলেন জো কক্সের স্বজনেরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: