ভারতের কয়েকটি রাজ্যে মঙ্গলবার বজ্রপাতে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।
বিবিসি তথ্য মতে, বজ্রপাতে বিহারে নিহত হয়েছে ৫৩ জন। ঝাড়খন্ডে নিহত হয়েছে ১০ জন। আর মধ্যপ্রদেশে ১৬ জন নিহত হয়েছে।
ভারতে বর্ষাকালে প্রায়ই বজ্রপাত হয়। ২০০৫ সাল থেকে দেশটিতে প্রতিবছর অন্তত দুই হাজার মানুষ বজ্রপাতে নিহত হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: