আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলের ওপর ভোটাভোটির দাবিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা প্রতিনিধি পরিষদে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ১০০ জনের মতো কংগ্রেস সদস্য এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধের জন্য কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন তারা।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার পল রায়ান তাদের এ প্রতিবাদ কর্মসূচিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলছেন।
ফ্লোরিডার অরল্যান্ডোয় সমকামীদের নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর ডেমোক্রেট সদস্যরা এই পদক্ষেপ নিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: