চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে টর্নেডো ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকশ' মানুষ।
বৃহস্পতিবারের এ দুর্যোগে প্রদেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর উজবেকিস্তানের সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক উদ্ধার তৎপরতা ঘোষণা করেছেন।
চীনের মন্ত্রিসভাকে ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণে ঘটনাস্থলে একটি দল পাঠানোর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী লি কেকিয়াং তল্লাশি ও উদ্ধার তৎপরতার পাশাপাশি আহতদের চিকিৎসার নির্দেশ দেন।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ চীনে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু ও ২০ জন নিখোঁজ হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: