আন্তর্জাতিক

যুক্তরাজ্যের অর্থনীতিতে নেতিবাচক পূর্বাভাস দিয়েছে মোডি

মোডিস
মোডিস

গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়া সিদ্ধান্তের পরপরই যুক্তরাজ্যের অর্থনীতি সম্পর্কে নেতিবাচক পূর্বাভাস দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা মোডি। শুধু তাই নয় ব্রেক্সিটের ফলে ব্রিটেন দীর্ঘ অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করেছে বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক এ রেটিং সংস্থাটি।

গত তিন বছর ধরে মোডি ব্রিটেনকে ট্রিপল এ রেটিংয়ে রাখলেও ব্রেক্সিটের পরপরই দেশটিকে ডাবল এ দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ইইউ থেকে বেরিয়ে যাওয়ায় ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো দুর্বল হয়ে যাবে এবং আগের চেয়ে সরকারি আর্থিক খাত আরো দুর্বল হয়ে যাবে।

এছাড়া, দ্বিতীয় দিনের মতো ব্রেক্সিটের কারণে বিশ্ব পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ব্রিটিশ জনগণের রায়ের প্রভাব পড়েছে ইইউ-জোটের অন্যান্য দেশেও।

ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন এবং ফ্রান্সে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ডানপন্থি ও অভিবাসন বিরোধীদলগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ