সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড—এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
লঙ্কানদের ২৫৫ রানের টার্গেট ৯৫ বল বাকি থাকতেই টপকে যান ইংলিশ ওপেনার অ্যালেক্স হেইলস ও জেসন রয়।
এজবাস্টনে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের পার্টনারশীপ গড়েন দুই ওপেনার অ্যালেক্স হেইলস ও জেসন রয়।
জসন রয় ১১২ রানে ও অ্যালেক্স হেইলস অপরাজিত ছিলেন ১৩৩ রানে।
এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে প্রতি ম্যাচে পয়েন্ট সংগ্রহ করার প্রক্রিয়া। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচে জিতলে জয়ী দল সংগ্রহ করবে পয়েন্ট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: