আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত ১৫

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের একটি আবাসিক হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবারের আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবারের এ হামলায় নিহতদের মধ্যে হোটেল রক্ষী, বেসামরিক ও কয়েকজন জঙ্গি রয়েছে।

আত্মঘাতী বোমা হামলার পর গুলিবর্ষণের শব্দে সোমালিয়ার রাজধানী প্রকম্পিত হয়ে ওঠে।

পুলিশ জানিয়েছে, বন্দুক লড়াই শেষ হয়েছে কিন্তু জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত আছে।

হামলার দায় স্বীকার করে এতে ২০ জন রক্ষী নিহত হওয়ার দাবি করেছে আল শাবাব।

গোষ্ঠীটির সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ধর্মত্যাগী সরকারি সদস্যদের ব্যবহার করা হোটেলটিতে হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ দিয়ে হামলা শুরু করে নাসাহাব্লাড হোটেলে তাণ্ডব চালায় জঙ্গিরা। এরপর তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়।

হোটেলের পেছন দিক দিয়ে কিছু মানুষ পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তা মেজর আলি মোহাম্মদ রয়টার্সকে জানিয়েছেন, অভিযান শেষ হয়েছে তবে ভবনটিতে কোনো জঙ্গি লুকিয়ে আছে কীনা তা বের করতে তল্লাশি চালানো হচ্ছে।

সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত আল শাবাব প্রায়ই রাজধানী মোগাদিশুতে প্রাণঘাতী হামলা চালায়। তবে এসব হামলায় নিহতের সংখ্যা সরকার ঘোষিত সংখ্যা থেকে অধিকাংশ সময়ই বাড়িয়ে বলে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ