আন্তর্জাতিক

চাপের মুখে লেবার পার্টির নেতা জেরেমি

জেরেমি করবিন
জেরেমি করবিন

যুক্তরাজ্যে গণভোটে দেশটির জনগণ ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর চাপের মুখে পড়েছেন দেশটির বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

এরইমধ্যে তার বিরুদ্ধে দলের মধ্যে অভ্যুত্থান ও বিভাজন সৃষ্টি করার অভিযোগে ছায়া পররাষ্ট্র সচিব হিলারি বেনকে বরখাস্ত করেছেন তিনি।

এদিকে, লেবার পার্টির অন্তত তিন ভাগের একভাগ ভোটার ব্রেক্সিট থেকে ফিরে আসতে চাইছেন।

যুক্তরাজ্যে গত বৃহস্পতিবারের গণভোটে দেশটির জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে দেশটি।

ভোটের ফলাফলের পর থেকেই ভয়াবহ চাপের মুখে পড়েছেন দেশটির বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তার পদত্যাগের জোর দাবি উঠেছে দলের মধ্যে।

লেবার পার্টির কয়েকজন এমপি তার সমালোচনা করে বলেছেন, ইইউ'র সদস্য হিসেবে প্রচারণা চালানো এবং দলের সমর্থকদের রিমেইনের পক্ষে থাকতে উদ্বুদ্ধ করতে ব্যার্থ হয়েছেন করবিন।

এ অবস্থায় দলের মধ্যে অভ্যুত্থান ও বিভাজন সৃষ্টি করার অভিযোগে তিনি ছায়া পররাষ্ট্র সচিব হিলারি বেনকে বরাখাস্ত করেছেন। এরইমধ্যে লেবার পার্টির অন্তত এক তৃতীয়াংশ ভোটার ব্রেক্সিটে ফিরে আসতে চাইছেন।

এদিকে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করা প্রসঙ্গে ইইউ'র কর্মকর্তারা বলেছেন, সংস্থা থেকে বেরিয়ে যেতে যুক্তরাজ্যকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিতে হবে না বরং ইইউ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় থেকেই এ প্রক্রিয়া শুরু করতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলও বলেছেন, যুক্তরাজ্যের এই বিদায় প্রক্রিয়ার আলাপ-আলোচনা হবে সৌহার্দপূর্ণ পরিবেশে।

তবে, এ প্রক্রিয়াটি শেষ করার ক্ষেত্রে যুক্তরাজ্যকে অহেতুক তাড়া দেয়ার পক্ষে নন তিনি।

এর আগে ইইউ থেকে ব্রিটেনকে দ্রুত বেরিয়ে যেতে চাপ দেন ৬ প্রতিষ্ঠাতা সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

এদিকে, ইইউতে ব্রিটেন থাকবে কি না-এ ইস্যুতে দ্বিতীয় দফায় গণভোটের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছে দেশটির ২৫ লাখ নাগরিক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ