জঙ্গিগোষ্ঠী আইএস-এর হাত থেকে ফালুজা নগরী পুনর্দখলের দাবি করেছে ইরাকের সেনাবাহিনী।
দেশটির সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল আবদুল ওয়াহাদ জানিয়েছেন, বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটি এখন পুরোপুরি আইএস মুক্ত।
সেনা সদস্যরা এখন দেশটিতে আইএস-এর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ অঞ্চল উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবেশ করেছে।
২০১৪ সালের জানুয়ারিতে ফালুজার নিয়ন্ত্রণ চলে যায় আইএসের দখলে। এ শহরটিকে পুনরুদ্ধারে ওই বছরের মে মাস থেকে অভিযান শুরু করে ইরাক সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: