যুক্তরাষ্ট্রে ট্রেনের ধাক্কায় মিনিভ্যানের তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ৯টা ৪৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কলারাডোতে এই দুর্ঘটনা ঘটে।
কলোরাডোর পুলিশের বিবৃতির বরাতে খবরে বলা হয়, ৬ জন যাত্রী নিয়ে মিনিভ্যানটি কাউন্টির একটি সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসতে থাকা অ্যামট্র্যাক ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিনিভ্যানের চালকসহ ৫ জন নিহত হন।
পুলিশ আরো জানিয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে চালকের অ্যালকোহল কিংবা কোনো মাদক গ্রহণের সম্পৃক্ততা নেই বলে মনে করছেন তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: