ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রভাব মোকাবেলায় জার্মান ও ফ্রান্স একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এই প্রভাব মোকাবেলায় পূর্ণ সম্মতি যোগে কাজ করবেন বলে জানিয়েছেন।
বার্লিনে ব্রেক্সিটের প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে এই দুই নেতা এসব কথা বলেন।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পরই সংস্থাটির অন্যান্য দেশের মধ্যেও আলাদা হয়ে যাবার প্রবণতা, বিভাজন তৈরি হয়ে পড়ছে বলে এরইমধ্যে সতর্ক করে দিয়েছেন ফ্রাসোয়া ওলাদ।
এদিকে, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলবে- এমন আশঙ্কা করছে চীনসহ এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশগুলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: