আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নব্য নাৎসীদের সমাবেশে ছুরিকাহত ১০

ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার আইনসভা ভবনে সোমবার নব্য নাৎসীদের সমাবেশ চলাকালে ১০ জন ছুরিকাহত হয়েছে। আহতদের বয়স ১৯ বছর থেকে ৫৮ বছর। কোন দলের লোকেরা আহত হয়েছে এখন তা নিশ্চিত হওয়া যায়নি।

স্যাক্র্যামেন্টো দমকল বিভাগের মুখপাত্র ক্রিস হারভেই বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের র্যা লিটির সঙ্গে বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, আহতদের মধ্যে কমপক্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্যাক্রেমেন্টো বি পত্রিকা জানিয়েছে, প্রায় ২৫ নব্য নাৎসীর সঙ্গে ১৫০ জন নৈরাজ্যবাদী ও ‘ফ্যাসিবাদ বিরোধী’ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

দমকল বিভাগ টুইটারে জানিয়েছে, এক নারী ও ৯ পুরুষের শরীরে কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে এবং ক্ষত রয়েছে। সূত্র: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ